
হারুন আহমেদ, গোয়াইনঘাটঃ
সিলেটে ভারী বৃষ্টিপাত ও
উজান থেকে নামা পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্টি হয়েছিলো বন্যা। অকাল বন্যায় এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার শতাধিক গ্রাম। এদিকে আজ বৃহস্পতিবার (২০জুন) সিলেটের পানি বন্দী মানুষদের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা ছাত্রলীগ।বন্যা
দুর্গত এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজে নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামে তারা পানিবন্দী মানুষের জন্য উপজেলার শতাধিক মানুষকে মুড়ি, চিড়া, চিনি, লাইটার, মোমবাতি, বিস্কুট পানির বোতল, প্রয়োজনীয় ঔষধ, গুড়া দুধ বানভাসিদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন তারা।
সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে
বিতরণ করেন। পানিতে ভিজে পিঠে করে খাবার বয়ে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন তারা।
সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে ছাত্রলীগ। সে ধারাবাহিকতায় আমরা এবারও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি।এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা দিপু ধর,মান্না,সঞ্জয় দত্ত, অমিত জিৎ,সজিব দে,সাইফুল ইসলাম মামুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ নন্দিরগাও ইউনিয়ন ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদ ,জিয়া,ইমাম,ফাহিম,শাহাবুদ্দিন,তানভির, ফাহাদ,শিপু, সোহাগ,লোকমান,মামুন। ইতোমধ্যে গোয়াইনঘাট উপজেলার ৭৫ ভাগ এলাকা প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছিলো বলে স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে। পর্যটকবাহী নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়েছে। গোয়াইনঘাট উপজেলায় খোলা হয়েছিলো ৫৬টি আশ্রয়কেন্দ্র। বাড়িঘর ছেড়ে মানুষ ছুটে আশ্রয় নিয়েছিলেন সেখানে। বন্যাদুর্গতদের উদ্ধারে কাজে তৎপর ছিলো সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।