1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, থানায় অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, থানায় অভিযোগ

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটের সদর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নির্মাণাধীন ঘর,বসতঘরের আসবাবপত্র ভাংচুর নগদ টাকা স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গোয়াইন গ্রামের ভুক্তভোগী পরিবারের দুলাল আহমদের স্ত্রী উমামা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত (৬ সেপ্টেম্বর) শনিবার বেলা আড়াইটায় গোয়াইন গ্রামের আব্দুল মনাফের ছেলেগণ যথাক্রমে গিয়াস উদ্দিন, রিয়াজ উদ্দিন, সবুজ আহমদসহ, তাদের বাড়ির মহিলাগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে নির্মাণাধীন ঘর ভাংচুর করে। তাদের হামলায় ঘরের মিস্ত্রিসহ ছয় জন আহত হন। আব্দুল্লাহ নামে এক ব্যক্তির দুই হাত ভেঙে গুরুতর আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। আহত ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অভিযোগে তারা আরও জানান,বসত ঘরে হামলা করে আসবাবপত্র ভাংচুর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বিবাদীরা। আরো জানা যায় বিবাদিদের সঙ্গে তাদের কবরস্থানের জমি নিয়ে বিরোধ চলছিল। যা হাইকোর্টে মামলা প্রক্রিয়াধীন এবং একটি মামলার রায় বাদি পক্ষ পেয়েছে।
এ বিষয়ে বিবাদী পক্ষের গিয়াস উদ্দিনের মোবাইলে বার বার কল দিলে কল কেটে দেওয়ায় অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল দাস বলেন, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park