1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দেয়া হচ্ছে বিশুদ্ধ পানি! - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

গোয়াইনঘাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দেয়া হচ্ছে বিশুদ্ধ পানি!

হারুন আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১০৫ বার পঠিত

হারুন আহমেদ, গোয়াইনঘাটঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপির নির্দেশনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২২ জুন) সকাল থেকে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে।
এই প্লান্ট থেকে গোয়াইনঘাট উপজেলা সদরসহ আশপাশের কয়েক গ্রামের শত শত মানুষ ড্রাম, কলস, বালতি যার যা আছে তাই ভরে পানি সংগ্রহ করছেন।
এছাড়াও গোয়াইনঘাট সদর ইউনিয়নের আলীরগাম, ফিরিজপুরসহ আশপাশের আরো কয়েকটি গ্রামেও পানি সরবরাহ করা হচ্ছে। স্থানীয়রা জানান, ভ্রাম্যমাণ প্লান্ট থেকে সরবরাহ করা পানিতে সাময়িক উপকার হবে মানুষের। কিন্তু এতে সংকটের স্থায়ী সমাধান হবে না। পানি সমস্যার স্থায়ী সমাধান করতে হলে বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার তৈরী করতে হবে।

গোয়াইনঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউনুস আলী জানান, সংসদ সদস্যের নির্দেক্রমে দ্রুত পানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভ্রাম্যান একটি করে ওই দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লাণ্টের স্টোপেজ করা হয়েছে। সেখান থেকে কয়েক গ্রামের মানুষ এসে পানি নিচ্ছেন।
উপ-সহকারী প্রকৌশলী আরো জানান, একটি প্লান্ট থেকে ঘন্টায় ৬০০ লিটার করে প্রতিদিন পাঁচ হাজার লিটার বিশুদ্ধ পানি দেওয়া যাবে। উপজেলার যেসব এলাকায় বেশি সংকট সেসব এলাকায় ঘুরে ঘুরে এই প্লান্টের মাধ্যমে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পানি সরবরাহ করা হবে। প্রয়োজনে প্লান্টের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, গোয়াইনঘাট উপজেলায় বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতকরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি ঘন্টায় ৬০০ লিটার পানি পরিশোধনপূর্বক সরবরাহ করার সক্ষমতা রয়েছে। বন্যা দুর্গত এলাকার জনগণকে ১০ লিটার ধারণ ক্ষমতার জেরিকেনে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস থেকে বন্যা দুর্গত এলাকার জনগণকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পানির পাত্র (কলস, বোতল, হাড়ি) সহ এসে পানি সংগ্রহ করার আহবান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park