1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গোয়াইনঘাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার সালুটিকর বাজারের শাহজাহান কমিউনিটি সেন্টারে নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও সিলেট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সদস্য এম এ মতিন, গোয়াইঘাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মদরিস আলী, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এম এ হক ও সিলেট মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সোলায়মান আহমেদ সিদ্দিকী।
ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দেড় হাজার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park