1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে কিশোর শাহাদাত এর ঝুলন্ত মরদেহ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

গোয়াইনঘাটে কিশোর শাহাদাত এর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মো.শাহাদত (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়  নিহত কিশোর উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর এলাকার আমির উদ্দিনের ছেলে। শনিবার রাতে বাড়ির পাশের গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় গোয়াইনঘাট থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে সে। রাত ১২টার পরে ঘর থেকে বাহির হয়ে পরিবারের সবার অগোচরে বাড়িরপাশের গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগায়। ভোরে ঘুম থেকে উঠে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, কিশোরের আত্মহত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park