1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে ইমাম উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গোয়াইনঘাটে ইমাম উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

গোয়াইনঘাটে ১২নং সদর ইউনিয়নের দ্বারীখেল গ্রামের হরমুজ আলীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমাম উদ্দিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকাল ৩ টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনারপ্রাঙ্গনে উপজেলার সর্বস্থরের জনসাধারণের আয়োজনে আতিকুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মদরিছ মিয়া, হুসন আহমদ, হেলাল উদ্দিন, বাবুল মেম্বার। 

এসময় বক্তারা বলেন গত ৫ আগস্ট রাতে জাফলং চা বাগানে ইমাম উদ্দিনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে জাফলং চা বাগানে ম্যানেজারের রুমে ইমামের লাশ রাখা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে। আরো অনেক আসামী প্রকাশ্যে ঘুরাফেরা করছে। ইমাম উদ্দিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে আজকের মানববন্ধনে গোয়াইনঘাটের সর্বস্তরের মানুষ উপস্থিত  হয়েছে। 

বক্তারা আরো বলেন ইমাম উদ্দিনের মতো গোয়াইনঘাটে আর দ্বিতীয় কোন হত্যা কান্ড যেন না ঘটতে পারে এবং বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park