1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে ইমরান আহমদ এমপির পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম

গোয়াইনঘাটে ইমরান আহমদ এমপির পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ।

আফাজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপির পক্ষ থেকে ৩ হাজার প্যাকেট ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন) সকাল বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও গোয়াইনঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক গোপাল কৃষ্ণ দে চন্দনের পরিচালনায় গোয়াইনঘাট উপজেলায় এ ঈদ উপহার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
ঈদ উপহার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে গোয়াইনঘাট উপজেলার ১৩ টি ইউনিয়ন আওয়ামী সভাপতি/সাধারণ সম্পাদকদের হাতে বিতরণের জন্য ইমরান আহমদ এমপির পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩ হাজার প্যাকেট ঈদ উপহার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park