
গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গত ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিন জন! তার মধ্যে মোছাঃ মরিয়ম বেগম ছিলেন অন্যতম প্রার্থী।তিনি প্রথম বারের মতো উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে অল্প ভোটে পরাজিত হন।গোয়াইনঘাট উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে
খোদেজা রহিম কলি গদ্ম ফুল প্রতীকে ২৫৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। মোছাঃ মরিয়ম বেগম কলস প্রতীকে ২৩১২৫ ভোট পেয়ে ২য় স্হান অর্জন করেন এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, মোছাঃআফিয়া বেগম ফুটবল প্রতীকে ২১৬০৩ ভোট পেয়ে তৃতীয় স্থান হন।মোছাঃ মরিয়ম বেগম উপজেলা বাসিকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। মোছাঃ মরিয়ম বেগম বলেন, জীবনে প্রথম বারের মতো গোয়াইনঘাট উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করি,গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের জনগণ আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আমি অধমকে সেজন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো এবং সবসময়ই মানুষের পাশে থাকবো।আমি আমার প্রানপ্রিয়
উপজেলার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।মোছাঃ মরিয়ম বেগম ঈদ-উল আযহা উপলক্ষে বলেন, আমি বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্-এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি।
তিনি আরোও বলেন, আমরা যেনো প্রতীকি পশু কোরবানীর সাথে অন্তরের পশুত্বকেও কোরবানী দিতে পারি। কারণ- ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানান তিনি।আমরা প্রতিহিংসা বাদ দিয়ে দলমত নির্বিশেষে কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে সবাই এগিয়ে আসার আহবান জানান তিনি।
ঈদ উল আজহায় সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক।