1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটের রুস্তমপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

গোয়াইনঘাটের রুস্তমপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে দেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ২৬ মার্চ বুধবার ১নং রুস্তমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জামান চৌধুরীর সভাপতিত্বে, যুবদল নেতা আলি আমজাদ ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সিলেট ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ। হেলাল উদ্দিন বলেন ৫ই আগস্টের সময় আমরা যেমন ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি ঠিক তেমনি এখনও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরোও বলেন সবাই ঐক্যবদ্ধ হয়ে একজন স্থানীয় নেতৃত্ব বের করতে হবে। আমার কাছে গিয়ে কারো পরিচয় দেওয়া লাগবে না আমি আপনাদের ভাই হিসাবে আছি থাকবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনাদের সেবক হিসাবে কাজ করব।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এ মতিন, সাবেক দপ্তর সম্পাদক এম.এ হক, সিলেট জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ৮নং তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর আলি, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন ফুল মিয়া, উপজেলা যুবদলের সদস্য আ: শুকুর, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুস্তমপুর ইউনিয়ন বিএনপি আব্দুল মালিক, মাহবুব আলম, রকিবুর রহমান সুনাম, আব্দুল কাদির রাফি সহ আরো অনেক।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রায় আট শতাধিক মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park