1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটের রাধানগর বাজারে ৪০ বছরেও হয়নি সিএনজি স্ট্যান্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

গোয়াইনঘাটের রাধানগর বাজারে ৪০ বছরেও হয়নি সিএনজি স্ট্যান্ড

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর অর্ন্তভূক্ত রাধানগর উপ-পরিষদ শাখার পক্ষ থেকে রাধানগর বাজারে নির্দিষ্ঠ একটি জায়গায় সিএনজি স্ট্যান্ডের দাবি তুলেছেন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার রাতে রাধানগর বাজারে রেজিঃ নং-চট্ট-৭০৭ এর অর্ন্তভূক্ত রাধানগর উপ-পরিষদ শাখা অফিসে সংগঠনের সভাপতি মো: আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল আহমদের পরিচালনায় প্রায় পাঁচশতাধিক সিএনজি ড্রাইভার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিততে জরুরী সভায় তারা এই দাবিটি তুলে ধরেন।সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে গোয়াইনঘাটের রাধানগর বাজারে কোন নির্দিষ্ঠ সিএনজি স্ট্যান্ড নাই। এটি জাফলং থেকে গোয়াইনঘাট যাওয়ার মেইন রোড। মেইন রোডের সাথে স্ট্যান্ড হওয়ায় বাজারের দোকানদার, ব্যাবসায়ী, স্কুল কলেজ সহ বিভিন্ন পদযাত্রীদের দুর্ঘটনা সহ ভোগান্তির শেষ নেই। বাজারে অনেক খাস জায়গা রয়েছে যা প্রভাবশালীদের দখলে। তাই গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসকের কাছে আমাদের প্রানের দাবী একটাই সার্বিক দিক বিবেচনা করে যানজট ও দুর্ঘটনা নিরসনে
রাধানগরে একটি নির্দিষ্ট সিএনজি স্ট্যান্ডের ব্যাবস্থা করে দেওয়া। উক্ত সভার আয়োজনে ছিলেন “সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর অর্ন্তভূক্ত রাধানগর উপ-পরিষদ শাখা। উপস্থিত ছিলেন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর অর্ন্তভূক্ত রাধানগর উপ-পরিষদ এর নেতৃবৃন্দ আব্দুছ সালাম, নাইম আহমেদ, রাধানগর বাজারের বিশিষ্ঠ ব্যাবসায়ী ও তরুন সমাজ সেবক সাব্বির আহমদ সানি সহ সংগঠনের সদস্য জুবের আহমদ, সায়েদ আহমদ,আফসর মিয়া, মুফিজ মিয়া, ছমির উদ্দিন,ইকবাল আহমেদ, এনাম উদ্দিন, মনজুর আহমদ,সুহাগ,আমির উদ্দিন, রুহেল আহমদ,ফয়ছল আহমদ,শরিফ আহমদ সহ
সাবেক সভাপতি আলি হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park