1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গৃহস্থের বাড়িতে আগুন, গবাদি পশু পুড়ে ছাই  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

গৃহস্থের বাড়িতে আগুন, গবাদি পশু পুড়ে ছাই 

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

গরুর গোয়ালে কয়েল (ধোঁয়া ) দেওয়ার পর আগুনের সৃষ্টি গবাদি পশু পুড়ে গৃহস্থের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) আনুমানিক রাত ৮ টার দিকে বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোতবানি কোচ পাড়া গ্রামে জিয়ারুলের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, এঘটনায় গৃহস্থের প্রায় ১০ টি গরুর মধ্যে ৩ টি গরু আগুনে পুড়ে যায় এবং প্রায় ৩ টি ছাগলসহ ছাগলের বাচ্চা পুড়ে মারা যায়।এছাড়াও হাঁস, মুরগিসহ গবাদি পশুর খড়, খড়িসহ আসবাবপত্র পুড়ে যায়। এতে গৃহস্থের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয়রা জানান, গোয়ালে কয়েল (ধোঁয়া) দেওয়ার পর থেকে হঠাৎ করেই আগুনের সৃষ্টি হয়।আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গরুর গোয়াল সংলগ্ন বাড়ির গেট হওয়ায় গবাদি পশু ও আসবাবপত্র বাহির করা সম্ভব হয়নি। গৃহস্থ জিয়ারুল ইসলাম অনেক পরিশ্রম করে জমি চাষ,গবাদিপশু পালন করেন।সে বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোতবানি কোচ পাড়া গ্রামের মৃত জফর উদ্দিনের ছেলে।সে তার বৃদ্ধ মা,স্ত্রী ও ৪ মেয়ের মধ্যে ১ মেয়ের বিয়ে দেওয়ায় ৩ মেয়েসহ ৬ জন বাড়িতে ছিলেন।

বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হতে অনেক সময় লাগায় স্থানীয়রা পুকুর থেকে পানি বালতিতে করে আগুন নেভানোর চেষ্টা করে। সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে হাতে বালতিতে করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায় স্থানীয়রা। পরবর্তীতে বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের কর্মকর্তা আঃ আজিজ এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, ফোন পাওয়া মাত্রই আমাদের ৬ জন সদস্য বিশিষ্ট একটি ইউনিট সেখানে পৌঁছায়। প্রায় ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় ৩ টি ছাগল আগুনে পুড়ে মারা যাওয়াসহ প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আর দেড় লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park