1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুর-১ জামায়াত প্রার্থী শাহ আলম বকসি'র নির্বাচনী প্রচারণায় হাজারো মানুষের ঢল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

গাজীপুর-১ জামায়াত প্রার্থী শাহ আলম বকসি’র নির্বাচনী প্রচারণায় হাজারো মানুষের ঢল

মো: ইয়াকুব আলী তালুকদার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পঠিত

মো: ইয়াকুব আলী তালুকদার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে “চলো একসাথে গড়ি বাংলাদেশ ” স্লোগান নিয়ে গাজীপুর -১ (কালিয়াকৈর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকসি’র নির্বাচনী প্রচারণা শুরু করেন। নির্বাচনী প্রচারণায় কালিয়াকৈর উপজেলার হাজারো মানুষের ঢল।

আজ ২২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদের সামনে সংখিপ্ত আলোচনা সভা এবং মো শাহ আলম বকসি’র নির্বাচনী প্রচারণা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-১ আসনের এমপি পদপ্রার্থী মো শাহ আলম বকসি উপস্থিত ছিলেন। কালিয়াকৈর উপজেলার অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ নির্বাচনী মিছিল ও জনসভায় অংশ নেয়।

মিছিলে বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকাটি। তারা বলেন আল্লাহর আইন চাই – সৎ লোকের শাসন চাই। সব দেখা শেষ -দাঁড়িপাল্লার বাংলাদেশ। এছাড়াও আরও বিভিন্ন স্লোগান দেন।

গাজীপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো শাহ আলম বকসিকে বিজয়ী করতে সকলের সহযোগিতা চান। কালিয়াকৈরের উন্নয়ন ও সকল দূর্ণীতি এবং চাঁদাবাজ মুক্ত করতে সৎ ও যোগ্য নেতা মো শাহ আলম বকসিকে বিজয়ী করার জন্য সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park