1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ২০২৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ২০২৫

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর,
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার রুকন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত। গাজীপুর সদর উপজেলা সাগর সৈকত কনভেনশন হলে ১৫ নভেম্বর (শনিবার) সকাল থেকে এই অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার রুকন সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুরা সদস্য ও গাজীপুর জেলা আমির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর -০৩ আসনের এমপি পদপ্রার্থী ড. মো জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মো মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

আরও উপস্থিত থাকেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার সহকারী সেক্রেটারি এবং গাজীপুর -০১ আসনের নির্বাচনী পরিচালক মো শফিউদ্দিন। এছাড়াও আরও উপস্থিত থাকেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার অনেক দায়িত্বশীল।

এসময় উপস্থিত অতিথিগণ বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার রুকনদের দায়িত্বশীল ও কর্মপদ্ধতি এবং আল্লাহর দ্বীন বাস্তবায়নের বিষয়সহ নসীহা পেশ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে নিবেদিত সেবারব্রত নিয়ে কাজ করে। সকল অন্যায় অপরাধ অপকর্ম থেকে নিজেদের দূরে রাখে। সমাজ ও রাস্ট্রে শান্তি প্রতিষ্ঠা করার কাজ করে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাস্ট্র গঠন করে জনসাধারণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার জন্যই কাজ করে। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং দায়িত্ব পালনে আরও দৃঢ় হতে হবে।
রুকন সম্মেলনে গাজীপুর জেলার সকল রুকন উপস্থিত আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park