
মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
সাম্প্রতিক আলোচিত ও সমালোচিত একটি বিষয় বিভিন্ন হসপিটাল থেকে গ্রেফতার হওয়া ঔষধ কোম্পানির প্রতিনিধি লোকজনকে নিয়ে দালাল চক্রের সদস্য বলে অভিহিত করা হচ্ছে। আসলে আদৌ কি তারা দালাল না-কি ঔষধ কোম্পানির প্রতিনিধি বা চাকরিজীবী। না-কি ঔষধ কোম্পানির নির্ধারিত দায়িত্ব পালন করছে। এমন নানা রকম প্রশ্নের উত্তর কি?
তারা দালাল নয়, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ ঔষধ কোম্পানির উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ মে) সকাল ১০টায় কালীগঞ্জ সরকারি হাসপাতালের সামনে কালীগঞ্জ ফারিয়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পেশার মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।
উক্ত প্রতিবাদ ও মানব বন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ ফারিয়ার সভাপতি মোঃ আমির হোসেন, সিনিয়র সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হক,সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ঔষধ কোম্পানি প্রতিনিধিরা এ দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের হয়রানি বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। প্রতিবাদী মানব বন্ধনে কালীগঞ্জ ফারিয়ার সভাপতি মোঃ আমির হোসেন, সকলকে ধন্যবাদ জানান, এবং সকলকে ঐক্য বদ্ধ হয়ে সংগঠনের নিয়ম নীতি মেনে নিয়ে সংগঠন এবং নিজ নিজ কোম্পানির দিক নিদর্শন মনে নিয়ে কাজ করার আহবান জানান এবং আজকের প্রতিবাদী মানব বন্ধনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।