1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের সফিপুরে গাজায় মুসলমানদের উপর হামলা ও অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিসের। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

গাজীপুরের সফিপুরে গাজায় মুসলমানদের উপর হামলা ও অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিসের।

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

 

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, গাজীপু

 

দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের উপর ইজরাইলের নৃশংস গণহত্যা ও অবৈধ দখলদারিত্বে গাজার সাধারণ মানুষের জীবন আজ ধ্বংস প্রায়। বিশ্ব মানবতা লংঘন করে ইজরাইলী সৈন্য বাহিনী মুসলমান ধ্বংসে অবিরাম গণহত্যা চালাচ্ছে। খাদ্য, বস্র, বাসস্থানের অভাবে জীবন্ত লাশ হয়ে উঠছে। বর্বর এই হামলা ও হত্যা কান্ড বিশ্ব মানবতাকে হাড় মানিয়েছে।

 

আজ ০৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ০৫ ঘটিকায় গাজীপুরের সফিপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে গাজায় নৃশংস গণহত্যা ও অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি সফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে ফ্লাই ওভার ব্রীজের নিচে সমবেত হয়ে সমাবেশ করেছে।

 

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের গাজীপুর মহানগরীর সভাপতি মো মাহমুদুল হাসান। গাজীপুর মহানগরীর প্রচার সম্পাদক মো মাওলানা যুবায়ের হোসেন। গাজীপুর মহানগরীর সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী মো আনোয়ার হোসেন। কালিয়াকৈর উপজেলার বাংলাদেশ যুব মজলিসের সভাপতি হাফেজ মো জামাল উদ্দিন। এছাড়াও গাজীপুর মহানগরী ও কালিয়াকৈর উপজেলার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।

 

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন অবিলম্বে ফিলিস্তিনের মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে এবং ইজরায়েলের অবৈধ আগ্রাসন বন্ধ করতে হবে। গাজাবাসীর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জাতি সংঘকে এর কঠিন জবাব দিতে হবে। তারা বিশ্ব মুসলিম তৌহিদ জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন এবং গাজায় নৃশংস গণহত্যা ও অবৈধ দখলদারিত্ব বন্ধ না হলে আরও কঠোর আন্দোলন এবং কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park