
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ১৬ জুন সোমবার বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌচাক ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌচাক ইউনিয়নের সেক্রেটারি জনাব মো শামীম আকতার। এবং ০৫ নং ওয়ার্ড সভাপতি জনাব মো শামসুদ্দিন শাহীন। এছাড়াও জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র ঈদুল আজহার কোরবানির ত্যাগ, আত্মসংযম এবং তাকওয়া বিষয় নিয়ে আলোচনা করেন।
বক্তারা আরও বলেন বাংলাদেশ একটি মুসলিম দেশ এদেশের নব্বই শতাংশ মুসলিম জনগণ। তাই সমাজ ও রাস্ট্রে ইসলামি শ্বাসন ব্যবস্থার বিকল্প নেই। সমাজ ও রাস্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এবং সৎ ও যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
তবেই সমাজ ও রাস্ট্র থেকে সকল অন্যায় বিতাড়িত হবে ইনশা আল্লাহ।