1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের মাধবপুরে বাক ও শারীরিক প্রতিবন্ধী অসহায় শাকিলের পাশে নেই কেউ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

গাজীপুরের মাধবপুরে বাক ও শারীরিক প্রতিবন্ধী অসহায় শাকিলের পাশে নেই কেউ

মোঃইয়াকুব আলী তালুকদার
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের মাধবপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো শাকিলের পাশে নেই কেউ। এখনো পায়নি কোন প্রতিবন্ধী ভাতা কিংবা কারো কোন সাহায্য সহযোগিতা। বাবা মৃত রেজাউল করিমের বড় ছেলে শারীরিক প্রতিবন্ধী অসহায় শাকিল (২৭) এর জীবন কাটে বন্দী ঘরের রুমে। শাকিলের গ্রামের বাড়ী বিক্রমপুর।

মো শাকিল বাক ও শারীরিক প্রতিবন্ধী। হাত ও পা দিয়ে কোন কাজ করতে পারে না। এমনকি নিজ হাতে খাবার খেতে পারে না। চলাফেরা করতে পারে না। দিনরাত ঘরের ভিতর বিছানায় পড়ে থাকে।

অভিভাবক হিসেবে একমাত্র তার মা’ই তাকে সার্বক্ষণিক দেখাশোনা করেন। শাকিলকে দেখাশোনা ও সেবাযত্ন করার কারণে তিনি কোন কাজ করতে পারে না। আগে গার্মেন্টসে চাকরি করে সংসার চালালেও এখন শাকিলকে রেখে কোন কাজে যেতে পারেন না। যতোদিন যাচ্ছে ততোই শাকিল বড় হচ্ছে এবং সমস্যাও সাথে সাথে বেড়ে চলেছে।

অসহায় শারিরীক প্রতিবন্ধী মো শাকিলের অসহায় মা কান্না জরিতভাবে বলেন বিভিন্ন সরকারি বেসরকারি এবং বিত্তবানদের দারে দারে ঘুরেও কোন ভাতা ও সহযোগিতা পাননি।

অসহায় শারিরীক প্রতিবন্ধী শাকিলের পরিবার আজ দিশেহারা। কিভাবে চলবে তাদের এই সংসার?
তাই শাকিল মা ঝড়না বেগম সরকারি ও বেসরকারি এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।অসহায় এই পরিবারের পাশে কেউ দাঁড়ালে পরিবারটি দেখতে পাবে আশার আলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park