1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাঁওকান্দিয়ায় বিএনপির কর্মী সম্মেলন, তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

গাঁওকান্দিয়ায় বিএনপির কর্মী সম্মেলন, তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭ নং গাঁওকান্দিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে ইউনিয়ন বিএনপি ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সম্মেলনটি পরিণত হয় মিলনমেলায়।

কর্মী সম্মেলনকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দীর্ঘ সময় পর দলীয় নেতাকর্মীদের এমন সম্মিলিত উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে দেখা যায়।

সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামান উদ্দিন মাস্টার, গাঁওকান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক ফারুক হাসান।

এছাড়াও গাঁওকান্দিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানানো হয়।

কর্মী সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, নির্বাচনের আগে বিএনপি সাধারণ মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যেই দলকে তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এ ধরনের কর্মী সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দলের ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নেতাকর্মীরা আরও বলেন, তৃণমূলের কর্মীরাই দলের মূল শক্তি। তাই ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সম্মেলনে গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মী সম্মেলনের মধ্য দিয়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park