1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গণপিটুনিতে যুবকের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গণপিটুনিতে যুবকের মৃত্যু

তিমির বনিক– মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১২১ বার পঠিত

তিমির বনিক– মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে জায়েদ মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ই আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের মিরজান মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বালিচিরি গ্রামে চাইল্ড কেয়ার একাডেমি নামের একটি কেজি স্কুল থেকে ফ্যান সম্প্রতি চুরি হয়। ওই চুরির ঘটনায় মঙ্গলবার রাতে জায়েদ মিয়াকে আটক করে পিটুনি দেয় স্থানীয়রা। রাত আনুমানিক ১০টার দিকে তাকে আটক করে বেধড়ক মারধর শুরু করে এলাকার বিক্ষুব্ধ লোকজন।

পরে স্থানীয় কিছু লোক ও কুলাউড়া থেকে আসা সাধারণ কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এসে জায়েদকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান মরদেহের দাফন সম্পন্ন করে পরিবার অভিযোগ করবে। মৃত্যুর ঘটনায় তদন্তক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০১৭৪৫৯৩৯৪৪৮

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park