1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনার দিঘলিয়াই ভূমি সেবা সপ্তাহ উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

খুলনার দিঘলিয়াই ভূমি সেবা সপ্তাহ উদযাপন

শাহাদাৎ হোসেন নোবেল
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০৫ বার পঠিত

শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া প্রতিনিধি(খুলনা)

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই শ্লোগানকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায়
শনিবার (০৮ জুন) ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন হয়েছে।
এউপলক্ষে উপজেলা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত ও বর্ণাঢ্য র ্যালী হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ ও সভাপতি এসি ল্যান্ড দেবাংশু বিশ্বাস

এসি ল্যান্ড দেবাংশু বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
ভূমি সেবা বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের অন্যতম উদ্যোগ হল অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা। ই নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা হচ্ছে। বর্তমানে নাগরিকরা ভূমি অফিসে না এসে অনলাইনে নামজারি, সার্টিফাইড পর্চা, মৌজা ম্যাপের আবেদন করতে এবং জমির খাজনা পরিশোধ করতে পারছেন। নাম জারি করার সাথে সাথে ম্যাপ ও খতিয়ান সংশোধন করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশের প্রায় ১ লাখ ৩৮ হাজার মৌজা ম্যাপ কে ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও ভুমি মালিকদের ভোগান্তি কমাতে এই রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমি সেবা, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমি রেকর্ড সহ স্মার্ট ভূমি সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে। চালু হয়েছে ই- মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, ডিজিটাল রেকর্ডরুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেইং- ম্যাপিং ও ডিজিটাল রেকর্ড রুম সিস্টেম থেকে জমি রেকর্ড অনলাইনে যাচাই করা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার,এসি ল্যান্ড দেবাংশু বিশ্বাস, উপজেলা সিনিয়র-মৎস্য অফিসার দিঘলিয়া মোঃ.মঞ্জুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, সাংবাদিক ওয়াহিদ মুরাদ, সৈয়দ জাহিদুজ্জামান, শেখ রুবেল, রানা মোল্যা, এস এম শামীম, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, মুক্তিযোদ্ধা ইদ্রীস আলী হাওলাদার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park