1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম

খুলনায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ।

শাহাদাৎ হোসেন নোবেল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১২৫ বার পঠিত

শাহাদাত হোসেন নোবেল :খুলনা প্রতিনিধি।

খুলনার দিঘলিয়া উপজেলায় স্বাস্থ্যসেবার নামে অমানবিক চিকিৎসা বাণিজ্যসহ নানা অভিযোগে পথেরবাজার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ জুলাই) দুপুরের দিকে দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্লিনিকের সঙ্গে অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ ছিল, রোগীদের সিজারিয়ানসহ নানা ধরনের অপারেশন করা হচ্ছে ক্লিনিকে ভাড়া (অন-কল) করা চিকিৎসক দিয়ে। চিকিৎসকদের দিয়ে শুধু অস্ত্রোপচার করিয়ে নিয়ে বাকি কাজ করেন ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা। অথচ ক্লিনিকের সামনে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ব্যবহার করে সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়। যার বেশিরভাগ চিকিৎসক ক্লিনিকে আসেন না। এমনকি, চিকিৎসকের জাল স্বাক্ষর ও সিল ব্যবহার করে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট প্রদান করেন সেখানকার ব্যবস্থাপনা পরিচালক কাম ম্যানেজার এস কে নূর মোহাম্মদ। তিনি নিজে চিকিৎসক সেজে চিকিৎসা দেন বলেও অভিযোগ ছিল। এভাবেই সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে চলে আসছিল পথেরবাজার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস বলেন, শুধুমাত্র ক্লিনিকের অনুমোদন নিয়ে পথেরবাজার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালিত হচ্ছিল। কিন্তু সেখানে অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চলছিল। এ ছাড়াও রোগীদের সঠিক সেবা প্রদান না করা এবং ডাক্তারদের নামের সাইনবোর্ড থাকলেও কর্মরত না থাকাসহ বিভিন্ন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে ২৮ এপ্রিল ডাক্তার ফারজানা খানম খুলনা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।চিকিৎসকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ই মে ৩ সদস্যের তদন্ত কমিটি সরেজমিনে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন খুলনা সিভিল সার্জনের দপ্তরে দাখিল করেন। তদন্তে সত্যতা পেলেও শুধুমাত্র  “সতর্ক” করা হয়েছিল ।  
স্বাস্থ্য সেবার নামে এ প্রতিষ্ঠানটি ডাক্তারের স্বাক্ষর জাল ও সিল ব্যবহার করে রোগীদের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট প্রদান করেছেন। ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর নিজেই চিকিৎসক সেজে চিকিৎসা সেবা প্রদান করেন বলে অভিযোগ রয়েছে। আর এ সবই করে থাকেন এস কে নূর মোহাম্মদ। এতসব অভিযোগের পরও পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি কিছু নামধারী ব্যক্তির  ছত্রছায়ায় নিয়ম নীতির তোয়াক্কা না করে স্বার্থান্বেষী একটি মহল  নির্দ্বিধায় তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park