1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ক্ষমতাবলে হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ক্ষমতাবলে হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা

প্রতিনিধি-যশোর 
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

প্রতিনিধি-যশোর 

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাস কাটি ইউনিয়নের পাঁচ কাটিয়া গ্ৰামে মৃত মাহিন্দ মল্লিক ছেলে প্রদীপ মল্লিক অদৃশ্য খুঁটি জোরে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা ।

 ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সৈরাচারী দল আ”লীগের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কেন্দ্র থেকে মফস্বল পর্যায়ের ছোট বড় প্রায়ই নেতারা গা ঢাকা দিয়েছে।আবার সেনাবাহিনী,ডিবি পুলিশ,কালো পোশাকধারী র‍্যাব ও বিভিন্ন থানা পুলিশের হাতেও ধরা পড়েছে বড় নেতা থেকে মফস্বলের অনেক পাতি নেতারা। তবে যারা গ্রেফতার হয়েছে বা পালিয়ে বেড়াচ্ছে তারা প্রত্যেকেই আ’লীগের শাসনামলের কোন না কোন অপরাধের সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন মামলায় জড়িত। এমনই এক একজন যশোর জেলার মণিরামপুর উপজেলার

 ৫নং হরিদাস কাটি ইউনিয়নের পাঁচ কাটিয়া গ্রামের মৃত মাহিন্দ  মল্লিক ছেলে প্রদীপ মল্লিক।

আ”লীগ সরকারের প্রশ্নবিদ্ধ সকল নির্বাচনে প্রকাশ্যে ভোট কাটা, ভোটারকে কেন্দ্রে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতো এলাকা ঘুরে ঘুরে এই আওয়ামী পন্থী ক্যাডার। তার পেশাগতভাবে কোন নির্দিষ্ট কাজের কথা কেউ বলতে পারেনা।

প্রদীপ নিজ গ্রাম পাঁচ কাটিয়া ছাড়াও বিভিন্ন  ইউনিয়ন যেমন দূর্বাডাংঙ্গা, শ্যামকুড়, খানপুর,নেহালপুর,মনোহরপুর ও কুলটিয়া ইউনিয়ন জুড়ে চালিয়েছে আদম ব্যাবসা থেকে শুরু করে প্রতারনা, ধোকাবাজি, ঘেরলুট, জমি দেওয়ার প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া,অন্যের সম্পত্তি জবরদখল করা এ ছিলো যেন প্রদীপ নিত্য নৈমেত্তিক কাজ কখনো সে ব্যবসায়ী কখনো সে চাকরিজীবী এক এক সময় একা পরিচয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা । প্রদীপ দ্বারা ক্ষতিগ্রস্থ এক মৃত বিবেক বিশ্বাস এর ছেলে ভক্তি বিশ্বাস (৫২)জানান, আমার পৈত্রিক সম্পত্তি ২ একশত ৭৪ শতাংশ জমি বিলবোকড়ো ঐ জমির বর্গা নিতে গেলে ইটভাটার মালিক শ্যামল সরকার ।

আমাকে বলে আপনার জমিতো বিক্রি করে দিয়েছেন তাহলে আবার কেন আসছেন বর্গা নিতে তখনই তোর সঙ্গে আমি বারবি ডল্ডে জড়াই এক পর্যায়ে তিনি আমাকে বলেন আপনার জমির  কাগজপত্র ঠিক করে নিয়ে আসেন তারপরে আমার সঙ্গে কথা বলেন। তারই কথামতো তৎক্ষণিকভাবে আমি ছুটে চলে যাই নেহালপুর ভূমি অফিসে মেহেরপুর ভূমি অফিসে থেকে একই কথা বলে নায়েব সাহেব সে কথা শোনার পর হতাশাগ্রস্ত অবস্থায়।আমি বাড়ি পৌঁছে আমার প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করি ও যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে চলমান।এই প্রদীপ মল্লিক নিজেকে ভক্তি বিশ্বাস বলে অন্যর কাছে ১৭লক্ষ টাকা নিয়ে জাল দলিল করে দিয়েছে আমাকে পথে বসিয়েছে।তার অনুরোধে অনুসন্ধানে গেলে এলাকাটা মূহুর্তের মধ্য স্থানীয় কয়েকজনের অভিযোগ পাওয়া যায়।অজানা অনেক কিছুই সামনে আসতে থাকে “অলরাউন্ডার” প্রদীপ মল্লিক বিরুদ্ধে। 

সরেজমিনে একাধিক ব্যাক্তি জানান, প্রদীপ মল্লিক আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো।এর আগে সাবেক প্রতিমন্ত্রী স্বপনের ছত্র-ছায়ায় চললেও, সর্বশেষ জাতীয় নির্বাচনের সময় থেকে অপকর্মে অপ্রতিরোধ্য এই প্রদীপ মাথার উপর ছাতা হিসাবে কাজ করতেন সাবেক এমপি এস এম ইয়াকুব আলী।একের পর এক কান্ড ঘটালেও কেউ কোন অভিযোগ করতে পারতোনা,মুখ খুলতো না তার বিরুদ্ধে। দলীয় ক্ষমতার অপব্যবহারকারী এই প্রদীপ এর বিরুদ্ধে স্থানীয় সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরেও আছে অনেক অভিযোগ। উপজেলার

এলাকাবাসি ও ভুক্তভোগীদের দাবী, এই প্রদীপ মল্লিক যেন গোপনে আবার কোন অসহায় ব্যাক্তিকে সম্বল হারা না করে,আর কারো কাছ থেকে যেন জমি প্রলোভন দেখিয়ে অর্থ না নিতে পারে, এর জন্য উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park