
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
সঞ্জয় চন্দ্র দাসঃ
কুমিল্লা জেলা তিতাস উপজেলায় সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইভা মডেল হাইস্কুল ও ইভা কিন্ডারগার্টেনের যৌথ উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক পুরষ্কার বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) উপজেলার ইভা মডেল হাইস্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইভা মডেল হাইস্কুল ও ইভা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আলী হোসেন মোল্লা।
ইভা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভা মডেল হাই স্কুলের ম্যানেজিং ডিরেক্টর মো. আলী হাসান মোল্লা, ইভা মডেল হাই স্কুলের ডিরেক্টর মো. আইয়ুব আলী সরকার, ইভা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ফাতেমা মাসুদ, কুমিল্লা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন প্রধানসহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীর এবং ইভা কিন্ডারগার্টেন স্কুলে সহকারী শিক্ষক সঞ্জয় চন্দ্র দাস এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানটিকে প্রাণ প্রাণবন্ত করে তোলেন।