1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভা

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ০৮ টায় কুড়িগ্রাম আলমাস কমিউনিটি অডিটোরিয়াম হলরুমে দিনব্যাপী এ সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সিঃ সহ-সভাপতি ইয়াসিন আলি, সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহসান পলাশ, সহ প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রনি এবং শ্রম বিষয়ক সম্পাদক নুর আলম উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা কুড়িগ্রাম জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে ঘরে ঘরে সংগঠন ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন।

মতবিনিময়ে জেলা, উপজেলা, শহর, পৌর ও ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব জনাব ইদ্রিস আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park