1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে রেল কর্মকর্তার অপসারণের দাবীতে মানববন্ধন,বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

কুড়িগ্রামে রেল কর্মকর্তার অপসারণের দাবীতে মানববন্ধন,বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান।

মো:আব্দুল হাকিম সবুজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

মো:আব্দুল হাকিম সবুজ
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ে উত্তরাঞ্চলী বিভাগীয় ব্যবস্থাপক মো:আব্দুস সালাম ও সহকারী পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম মানিকের অপসারণ দাবী করছেন রেল উপদেষ্টার কাছে সাধারণ শিক্ষার্থীরা।
৩ই অক্টোবর সকাল ১০:০০টায় কুড়িগ্রাম রেল স্টেশনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে রেল কর্মকর্তার অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন গন কমিটির নেতা খন্দকার আরিফ।তিনি অভিযোগ করে বলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম যোগদানের পর থেকে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন।কেউ রেলের সেবা সংক্রান্ত বিষয়ে ফোন দিলে তিনি রিসিভ করেন না এবং সাক্ষাৎ করতে গেলেও দেখা করেন না।এছাড়াও তিস্তা রুটে কাশেম বাজার নামক স্থানে ১০ ফিট প্রস্থের একটি ছোট্ট ব্রীজ বেহাল ও ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে,যে কোন মহুর্তে দূর্ঘটনা ঘটতে পারে।ব্রীজ টি পুনঃসংস্কারের দাবী জানালেও তিনি কর্ণপাত করেননি।ট্রেনের সিডিউল মোতাবেক সঠিক সময়ে ট্রেন চলাচল করতে না পারায় সাধারণ যাত্রীরা বাসে যাতায়াত করছে ফলে ট্রেনের সেবা দেওয়ার পরেও প্রতিবছর লোকসান গুনতে হচ্ছে।এছাড়াও রেলের নিয়োগ বানিজ্য সহ নানা অনিয়মে জড়িত।
তাই এভাবে চলতে থাকলে এই অদক্ষ ও অযোগ্য লোক দিয়ে রেলওয়ের সেবা পরিচালনা করা সম্ভব না,তাই তদন্ত সাপেক্ষে তার অপসারণ দাবি করছি।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একে মোস্তফা জামান লেলিন,শামসুজ্জামান সুজা প্রমুখ।
মানব বন্ধন শেষ করে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার মাধ্যমে রেল উপদেষ্টা বরাবর রেল কর্মকর্তা আব্দুস সালাম ও ফারুকুল ইসলাম মানিক মিয়ার অপসারণের দাবীতে লিখিত আবেদন পত্রটি জমা দেন।

তারিখ ৩-১০-২৪
মোবাইল ০১৭২৯৬১২৩৭৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park