1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কু‌ড়িগ্রা‌মের বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও ৩৭ জন‌কে পুশইন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

কু‌ড়িগ্রা‌মের বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও ৩৭ জন‌কে পুশইন

মোঃ রুহুল আমিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭৯ বার পঠিত


প্রতিবেদক- মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট, বাবুরহাট ও কেদার সীমান্ত দিয়ে মোট ২৩ জন নারী ও পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার তিনটি সীমান্ত এলাকা দিয়ে তা‌দের‌ পুশইন করা হয়। পরবর্তীতে খবর পেয়ে ঐ তিন সীমান্ত এলাকার বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
তবে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া আটক ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এসব নাগ‌রিকদের বিজিবি কেদার, সোনাহাট ও বাবুরহাট ক্যাম্পের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক।
সোনাহাট সীমান্ত দিয়ে ৬ জন পুরুষ, ৩ জন নারী, বাবুরহাট সীমান্ত দিয়ে ৬ জন পুরুষ ও ২জন নারী এবং কচাকাটা থানার কেদার সীমান্ত দিয়ে ৪ জন পুরুষ ও ২ জন নারীকে পুশইন করা হয়েছে।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক জানান, জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিনটি সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে পুশইন করার ঘটনা ঘটেছে। তাদের আটক করেছে বিজিবি। তবে পুশইন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার ভোরে জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। এ ঘটনায় বড়াইবাড়ী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা চলছে। আর পুশইন করা ওই ১৪ জন ভারতীয় নাগরিক। দুপু‌রে বি‌জি‌বির পক্ষ থে‌কে পতাকা বৈঠ‌কের উদ্যোগ নেওয়া হ‌লেও এতে রা‌জি হয়‌নি বিএসএফ।
জামালপুর-৩৫ বি‌জি‌বি ব্যাটালিয়‌নের কমা‌ন্ডিং অ‌ফিসার (সিও) হাসানুর রহমান ব‌লেন, পতাকা বৈঠ‌কের কথা থাক‌লেও সে‌টি হয়‌নি। আটক ১৪ জন‌কে বড়াইবা‌ড়ি ক্যাম্পে রাখা হ‌য়ে‌ছে। তারা মূলত কোন দে‌শের নাগ‌রিক তা যাচাই-বাছাই ক‌রে পরবর্তী‌তে আইনি ব্যবস্থা নেওয়া হ‌বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park