1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কাশিমপুরে বেলকুনি থেকে পড়ে শিশুর মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কাশিমপুরে বেলকুনি থেকে পড়ে শিশুর মৃত্যু

মোঃ সাব্বির হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

(গাজীপুর কালিয়াকৈর) প্রতিনিধি  মো: সাব্বির হাসান

গাজীপুরের কাশিমপুরে ফ্ল্যাটের বেলকুনি থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ০৫-০৬-২০২৪ বুধবার বেলা ১১টার দিকে কাশিমপুরের বারেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় নয়েজ মিয়ার ছয়তলা বিল্ডিংয়ের ৫ম তলার বেলকুনি থেকে ইয়ামিন নামের দেড় বছরের শিশুটি হঠাৎ পড়ে যায়। পরে তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ওই সময় শিশুটি তাদের রুমে খেলতেছিল, পরে বেলকুনিতে এসে খেলা শুরু করে। এ সময় হঠাৎ শিশুটি পড়ে যায়। বেলকুনিতে দুই ফিট উচ্চতার লোহার গ্রিল দিয়ে আটকানো থাকলেও উপরে পুরোটাই ছিল ফাঁকা। 

স্থানীয় বাসিন্দা ও কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মৃধা বলেন, আমিসহ এলাকাবাসীর অনেকেই তাকে সতর্ক করেছিলাম বিল্ডিংয়ের বেলকুনিগুলোতে গ্রিল দিয়ে রাখতে। যেকোনো সময় যে কেউ পড়ে যেতে পারে। তার মধ্যেই এমন ঘটনা ঘটল।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান বলেন,  বিল্ডিং থেকে শিশুটি পড়ে মারা গেছে। সেখান থেকে কিভাবে পড়ল সেটা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 

জানা যায়, ইয়ামিন সাতক্ষীরা জেলার সদর থানার সুলতানপুর গ্রামের হাফিজুর রহমান ও খাদিজার ছেলে। শিশুটিকে নিয়ে তার বাবা ও মা নয়েজ মিয়ার বিল্ডিংয়ের ৫ম তলার এক ফ্ল্যাটে ভাড়া থাকেন। স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park