
মোঃ ইদ্রিস আলী
নিজস্ব প্রতিনিধি
স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভূমি মন্ত্রনালয়ের উদ্যোগে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার ৮ জুন ভূমি সেবা সেবা সপ্তাহ 2024 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে থেকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক রেলি বাহির হয়। রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে উপজেলা ভূমি অফিসের সামনে ভূমিসেবা সপ্তাহ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ পরে আলোচনা সভা কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাউসার তুহিন, উপজেলা রাজস্ব অফিস গণ পাঠাগারে সাধারণ সম্পাদক এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সাংবাদিক আশেক মেহেদী প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ,সাংবাদিক ও ভূমি সেবা প্রাপ্ত গ্রহীতা ও নাগরিকরা উপস্থিত ছিলেন। ১৬ ১ ২২ এক ফোনে সকল ভূমি সেবা বিশেষ করে ভূমি উন্নয়ন কর নামজারি খতিয়ান পর্চা জমির ম্যাপ ভূমি বিষয়ক পরামর্শ পেতে ও ভূমি সংক্রান্ত অভিযোগ জানাতে এই নম্বর ব্যবহার করা যাবে অনুষ্ঠানের সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। অনুষ্ঠানের তাৎক্ষণিকভাবে তিনজন ব্যক্তির অনলাইনে মাধ্যমে ভূমি সেবা প্রদান করা হয়।