1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিগঞ্জে অভিষেকের মধ্যদিয়ে দায়িত্ব গ্রহন করলেন উপজেলা চেয়ারম্যান ও ২ ভাইস চেয়ারম্যান - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কালিগঞ্জে অভিষেকের মধ্যদিয়ে দায়িত্ব গ্রহন করলেন উপজেলা চেয়ারম্যান ও ২ ভাইস চেয়ারম্যান

মোঃইদ্রিস আলী
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১২৮ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী
নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের অভিষেক ও আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (০৯ জুন) সকাল সাড়ে ১০ টায় তারা দায়িত্ব গ্রহণ করেন। ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন গত ৮ মে-২৪ তারিখে এ উপজেলায় ভোট গ্রহন হয়। ৩০ মে-২০২৪ তারিখে খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যালয়ে শপথ গ্রহণ করেন। কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট এর সভাপতিত্বে অভিষেকে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উজ্জীবনী ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি।

বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, ইউপি সদস্য সাইলুজ্জামান সাইলু, ইউপি সদস্যা মাহফুজা খানম, মৌতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল চন্দ ঘোষ ও উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী মিলন কুমার ঘোষ প্রমুখ। উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন নাঈমসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময়ে বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন বলেন আমি জনগনের ভালোবাসায় আজ এখানে এসেছি, সেই জনগনের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। হিংসা, বিদ্বেষ নয় কালিগঞ্জকে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। দলমত নির্বিশেষে উপজেলার উন্নয়নের স্বার্থে একসাথে থাকতে চাই। কাজ করতে গেলে ছোটো খাটো ভূল হতে পারে, সেটা আপন মনে করে আমাকে ভূল ধরিয়ে দিবেন। আমি উপজেলা চেয়ারম্যান সাহেব হতে চাইনা, আমি কারো স্যার না, জনগনের সুমন হয়ে থাকতে চাই। এর আগে ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন তার প্রয়াত পিতা, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান এর মাজার জিয়ারত করেণ সহকর্মীদের নিয়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park