
মোঃইদ্রিস আলী– নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিষ্ণুপুর ইউনিয়ন শাখার আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,কেককাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) বিকাল ৪ টায় মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম এর সভাপতিত্বে ও সিনিঃ যুগ্ন আহবায়ক মোহাসীন রেজা মুন্না ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শিমুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সাইফুল ইসলাম, জিএম রবিউল্লাহ বাহার, কাজী রাব্বি হোসেন। মাষ্টার আহছানউল্লা তরফদার, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জিএম রফিকুল ইসলাম, এম হাফিজুর রহমান শিমুল, আজিজুর রহমান, মেহেদী হাসান বাবু,শিমুল হোসেন, প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, খুলনা মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল বাবু,কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ৯ নং ওয়াড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ ইদ্রিস আলী। উপজেলা তরুণ দলের সভাপতি মোঃ সুলতান মাহমুদ। সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সভাপতি আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইবনে সিনা সুজন।৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম (শিমুল), মিন্টু সম্রাট সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এবং সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।