1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালারমাছড়ার ওয়াইজ উদ্দিন ফকিরের ওয়ারিশ জমি সার্ভেযার বেলাল কতৃক অনিয়মের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

কালারমাছড়ার ওয়াইজ উদ্দিন ফকিরের ওয়ারিশ জমি সার্ভেযার বেলাল কতৃক অনিয়মের অভিযোগ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনী পাড়ার মরহুম ওয়াইজ উদ্দিন ফকিরের জমি জমা নিয়ে ওয়ারিশদের মধ্যে ৯-৬ করার অভিযোগ উঠেছে।

২৯ ডিসেম্বর (সোমবার) সরজমিনে গিয়ে জানা যায়, পিতার রেখে যাওয়া সম্পত্তি অধিকাংশ ভাই বোনদের মাঝে সঠিক বন্টন না করে মা কে নিজের আয়ত্বে  স্ব- নামে বে নামে হাতিয়ে নেওয়ার পায়তারা  করছে বলে অঅিযোগ রয়েছে। আপন ভাই বোনের ছাড়াও এলাকার বিভিন্ন জনের জমির পরিমাপ নিয়ে নানান অনিয়ম করে প্রকৃত মালিকদের সঠিক হিস্যা থেকে বঞ্চিত করার আপত্তি রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় জনসুত্রমতে, সার্ভেয়ার বেলাল উদ্দিনের পিতা ওয়াইজ উদ্দিন ফকির এর নামে উপজেলার  একাধিক মৌজায় ধান চাষ, পানচাষ, পাহাড়ী জমি কয়েকটি বসত ভিটার নামে ১০-১৫ একর প্রায় কম বেশী জমি রয়েছে। কিছু জমি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণ হলে ও অবশিষ্ট জমির বন্টন নিয়ে ওয়ারিশদের বঞ্চিত করতে কখনো স্ত্রীর নামে কখনো নিজের নামে দানপত্র করছে মর্মে  কোন কাগজ পত্র না দেখিয়ে বেলাল একাই ভোগ করছে।

কোন ব্যক্তি রেজীঃ কবলা সম্পাদনের দাযিত্ব দিলে সে সু-কৌশলে উক্ত জমির ক্রেতার অংশের নিজের নাম বসিয়ে জমির মালিকানা অর্জনের অভিযোগ রযেছে তার নামে। বোনেরা পিতার রেখে যাওয়া স্থাবর অস্থাবর সহায় সম্পদের ভাগ চাইলে তাদেরকে মামলায় জড়িয়ে  হয়রানী করার হুমকী প্রদান করে। 

এ বিষয়ে প্রশাসন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন পিতার সম্পদের অধিকার বঞ্চিত অন্যন্য সন্তান-সন্ততিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park