1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের সংবর্ধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের সংবর্ধনা

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

৩০ অক্টোবর ২০২৪ বুধবার সকাল ১১ টায় কলেজ মাঠ প্রাঙ্গনে জমকালো অনুষ্ঠানের মাধ্যম অত্র কলেজের নবনির্বাচিত সভাপতি সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন কলেজ কর্তৃপক্ষ ।

প্রভাষক মোঃ ইসরাফিল হোসেনের সঞ্চালনায় অধ্যক্ষ আরিফ বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও নবনির্বাচিত কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের সভাপতি মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী সদস্য ও কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা নায়েবে আমির আলহাজ্ব মাওলানা লিয়াকত আলী ও অন্যান্য শিক্ষকবৃন্দ । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু ইসলাম সাবেক জি.বি সদস্য, আবু বকর সিদ্দিক সাবেক জি. বি সদস্য, মো:শামসুদ্দিন সানা, সাবেক জি.বি সদস্য, মো: মাষ্টার আব্দুল ওয়াজেদ, সাবেক জি.বি সদস্য, কাজী আলাউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, চাম্পাফুল ইউনিয়ন আমির নূরুল ইসলাম, ওয়ার্ড মেম্বার মোঃ ইব্রাহীম প্রমুখ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park