1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলেজ শিক্ষার্থী নিখোঁজের ২৫ দিন,ফিরে পাওয়ার আকুতি পরিবারের - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কলেজ শিক্ষার্থী নিখোঁজের ২৫ দিন,ফিরে পাওয়ার আকুতি পরিবারের

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

।। এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার

 

।। লক্ষ্মীপুরে আরাফাত সুলতানা দিনা(৩০) নামে এক কলেজ শিক্ষার্থী গত ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে পরিবারের মাঝে।

আরাফাত সুলতানা লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দস্তগীর আলম চৌধুরীর মেয়ে। তবে পরিবারের সঙ্গে নানার বাড়ি পৌর ৪ নম্বর ওয়ার্ডের মমতাজ ভিলায় বসবাস করতেন। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন।
আরাফাত সুলতানা নিখোঁজের ঘটনায় গত ২৮ মে তার ভাই আহাদুল ইসলাম সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এর আগে গত ২৫ জুন বিকেলে নানা বাড়ি থেকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আইডিয়াল কলেজ সংলগ্ন বাবার বাড়িতে গিয়ে নিখোঁজ হন তিনি। ২৫ দিনেও তার কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার মা হোসনেয়ারা আক্তার পারভীন ও নানি মমতাজ বেগমসহ পরিবারের সদস্যরা। তাকে উদ্ধারের দাবি জানিয়ে সোমবার (১৬ জুন) পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আরাফাত সুলতানা দিনার মা পারভীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে কোথায় আছে, আমরা জানি না। এতদিন হয়ে গেলো তাকে উদ্ধার করা যায়নি। পুলিশ যেন তাকে দ্রুত উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়।

তিনি বলেন, আমি আমার দুই সন্তান নিয়ে মায়ের বাসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে থাকি। ঘটনার দিন বিকেল ৩টার দিকে আমাদের বাসা থেকে আমার মেয়ে তার বাবার বাড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অটোরিকশা যোগে যায়। পারিবারিক কাজে আমি তাকে পাঠিয়েছি। সে ওই বাড়িতে গিয়ে আবার রিকশাযোগে ওই বাড়ি থেকে বের হয়। কিন্তু এরপর থেকে বাড়ি ফিরে আসেনি। তার পর থেকে সে নিখোঁজ হয়।
সহকারি পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হক বলেন আরাফাত সুলতানা নিখোঁজের ব্যাপারে আমরা কাজ করছি ,পুলিশ বিভিন্ন জাগায় খোঁজখবর রাখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park