1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার

বেবী চক্রবর্ত্তী :-
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

বেবী চক্রবর্ত্তী :- কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে আবারও রাজ্য সরকার। এবার কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে।
মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দেয় লালবাজার। আর এই সংক্রান্ত মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরতদা শুরু হয় শুনানি। এই শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোহ আছে কিনা তা জানা দরকার না হলে ওই এলাকায় সব পুজো বন্ধ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে লালবাজারে তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয় বউবাজার, হেয়ার স্ট্রিট, ট্রাফিক গার্ড এবং হেডকোয়ার্টার এলাকা হল ধর্মতলা কেন্দ্রিক। সেই এলাকায় পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না। এই নির্দেশিকা ২৫ শে সেপ্টেম্বর থেকে ২৩ শে নভেম্বর পর্যন্ত বলবত থাকবে বলে ও জানানো হয়েছিল।এই নির্দেশিকাকে কেন্দ্র কেন্দ্র করে একাধিক প্রশ্ন তৈরি হয়। আরজিকর সংক্রান্ত ঘটনার প্রতিবাদ পুজোর দিনগুলিতে হতে পারে। আর তা ঠেকাতেই কি কলকাতা পুলিশের এই বিজ্ঞপ্তি? রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয় এহানো বিজ্ঞপ্তির জন্য বিভ্রান্তি তৈরি হয়েছে। অন্যদিকে মামলাকারীদের হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে অংশ নেন। দু’পক্ষের কথা শুনে বিচারপতি জানতে চান এই থানা এলাকাগুলিতে অনেক পুজো হয় সেগুলো কি হবে? এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী বলেন কে সি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত সব সময় ১৬৩ ধারা প্রয়োগ করা থাকে নভেম্বরেও হয়েছিল। এবার সেটার এক্সটেনশন করার পাশাপাশি বেন্টিঙ্ক স্টিক নতুন করে যুক্ত করা হলো। আগামী সোমবার আবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park