1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়ার সাদিপুরে অত্যাধুনিক   শাপলা কমিউনিটি সেন্টারের উদ্বোধন করলেন হাজি আছমান মিয়া। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

কলকলিয়ার সাদিপুরে অত্যাধুনিক   শাপলা কমিউনিটি সেন্টারের উদ্বোধন করলেন হাজি আছমান মিয়া।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

 মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সাদিপুর গ্রামে নতুন নামে একটি আধুনিক শাপলা কমিউনিটি সেন্টার সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর)  বিকেল ৩ টায় কলকলিয়া চন্ডিডহর সড়কের পাশ্ববর্তী সাদিপুরে নব নির্মিত শাপলা কমিউনিটি সেন্টার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী শাপলা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী হাজি আছমান মিয়া।

 এসময়  শাপলা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী হাজ আছমান মিয়ার ছোট ভাই সুজাত রেজা, সোনাওয়ার পাশা, মোহাম্মদ কাচা উদ্দিনসহ ব্যবসায়ী, রাজনীতিবিদ, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাপলা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী হাজি আছমান মিয়া ও পরিচালক মোহাম্মদ কাচা উদ্দিন বলেন, শাপলা কমিউনিটি সেন্টার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের নতুন কমিউনিটি সেন্টার। এখানে বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ, জন্মদিনসহ উপজেলার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সম্পন্ন হবে। দীর্ঘদিন ধরে এ সেন্টার সাদিপুর হাজি আছমান মিয়া মার্কেটে ছোট পরিসরে চালু ছিলো। পরবর্তীতে আধুনিকতার ছোয়ায় নান্দনিক কমিউনিটি সেন্টার  চালু করছি। আশা করি আগামীতেও শাপলা কমিউনিটি সেন্টারে বিয়ে, রাজনৈতিক কর্মসূচী সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান স্বল্প খরচে সবাই করতে পারবেন। এছাড়াও ব্যাডমিন্টন খেলার ব্যবস্থাও থাকবে। নিম্ন আয়ের ও মধ্যম আয়ের লোকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park