
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার দুপুর ১২টায় দিরাই রাস্তায় (মদনপুর) পয়েন্টে সুনামগঞ্জ—সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ‘মুগ্ধ থেকে আবরার, হাদি আসবে বারবার’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ স্লোগানে মুখরিত হয় মেডিকেল কলেজ এলাকা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের ডা. প্রাণ কৃষ্ণ বসাক, ডা. মোজাহারুল ইসলাম, সুনামগঞ্জ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হারুনর রশীদ, পঞ্চম বর্ষের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাকিব, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী তজমুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আমরা এমন দিন আর দেখতে চাই না। আমরা হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নতুন বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে চাই।