
মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি :
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আজাদ হোসেন আজাদ। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন।
বক্তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও কোটি মানুষের অনুপ্রেরণার উৎস। তাঁর আত্মত্যাগ ও নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ, জাতি এবং গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানটি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি শ্রদ্ধা, স্মরণ ও প্রার্থনার মিলনমেলায় পরিণত হয়।