
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ ৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী দের বাছাই পর্ব শেষ হয়েছে ছয়জন প্রার্থীর মধ্যে চার জন প্রার্থী বৈধ হয়েছে। বাকি দুই প্রার্থীতা বাতিল করা হয়েছে । রবিবার ১০টায় সিরাজগঞ্জ জেল রুমে মনোনয়ন যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয় । বৈধরা হচ্ছেন বিএনপির প্রার্থী এম আকবর আলী ও জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন, ইসলামিক আন্দোলন প্রার্থী মুফতি আব্দুর রহমান, জাতীয় পার্টির হিলটন প্রামাণিক। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম এই ঘোষণা দেন। এছাড়াও এই আসনের স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেনের ভোটার গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। একই আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল হাকিমের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফ।