1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিরুপ মন্তব্য: কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বরখাস্ত  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিরুপ মন্তব্য: কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বরখাস্ত 

মোঃ রুহুল আমিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৫৪ বার পঠিত


প্রতিবেদক- মোঃ রুহুল আমিন, উপজেলা প্রতিনিধি,সদর, কুড়িগ্রাম।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করে পোস্ট করার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম মনিবুল হক বসুনীয়া। তিনি কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শনিবার (১৭ মে) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করে পোস্ট করায় সংশ্লিষ্ট শিক্ষকের আচরণকে অসদাচরণ হিসেবে গণ্য করে প্রাথমিক তদন্তের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এ নিয়ে অফিস আদেশও জারি করা হয়েছে।’

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জারি করা ওই আদেশ বলা হয়, ‘কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিবুল হক বসুনীয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে (Monibul Haq Bosunia) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

‘তার এমন কার্যকলাপ ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এর ৭ (ঘ এবং ১০ (ঙ) (ছ) অনুচ্ছেদের পরিপন্থী হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে ওই শিক্ষককে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন সময় তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।’ এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park