
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
আঠারো কোটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের পাবনা-৪ আসনের প্রতিনিধি অধ্যাপক আবু তালেব মন্ডলকে দিয়ে সরকারের সকল উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করাতে হবে বলে দাবি করেছেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারী সাইদুল ইসলাম।
অনির্বাচিত বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে দিয়ে দাশুড়িয়ায় খাল খনন উদ্বোধন এবং স্থানীয় এমপিকে খালখনন কর্মসুচিতে বাধা দেওয়ার প্রতিবাদে ও উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ দাবিতে রেলগেটে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে তিনি এই দাবি করেন।
রবিবার (৩ মে) সকাল ১১টায় ঈশ্বরদী রেলগেট এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, উপজেলা মিডিয়া সম্পাদক মাসুদ রানা মাসুম, উপজেলা আইন বিষয়ক সম্পাদক খান হাফিজুর রহমানসহ ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, খালখনন কর্মসূচি বাস্তবায়নে বাধা সৃষ্টি এবং সরকারি কাজে অসহযোগিতার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা দ্রুত ইউএনও’র অপসারণের দাবি জানান।