1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীতে ক্যান্সার রোগী লাইলা আনজুমান বানু যা বললেন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

ঈশ্বরদীতে ক্যান্সার রোগী লাইলা আনজুমান বানু যা বললেন

সজিব হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা

 

ঈশ্বরদী পাতিলাখালী গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে মৃত্যু পথযাত্রী লাইলা আনজুমান বানু  (৩৫) বর্তমানে স্বামী-সন্তান এবং পিতামাতাহীন অবস্থায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে  হতাশ হয়ে পড়েছেন। বেঁচে থাকার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেও ক্যান্সার রোগের চিকিৎসা করানোর মত সাহায্য না পেয়ে অবশেষে সাংবাদিকদের স্বরনাপণ্য হয়েছেন। তিনি  সোমবার সকালে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের নিকট কান্না জড়িত কন্ঠে অনুরোধ করে বলেন,আমি অসহায় এতিম একজন নারী। আমার স্বামী-সন্তান,পিতা,মাতা,  ভাই নেই যারা আমাকে চিকিৎসার জন্য সাহায্য করতে পারেন। আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।  তিনি বলেন,গত প্রায় ছয়মাস থেকে খাদ্য নালীতে মরনব্যাধি ক্যান্সাররোগে  আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি।  ইতিমধ্যে ঢাকার  পিজি হাসপাতালের চিকিৎসকসহ গ্রীণ লাইফের ডাক্তার তৌহিদুল আলম ও ইবনেসিনার ফেরদৌস আলমের চিকিৎসা গ্রহণ করেছেন মোছা: লাইলা আনজুমান বানু । তাতেও তেমন কোন ফলাফল হচ্ছেনা জানিয়ে তিনি ঈশ্বরদীসহ দেশ-বিদের্শে মানব হিতৈশী বিত্তবান ব্যক্তিদের নিকট থেকে চিকিৎসার জন্য সাহায্য চান। এসময় তার একমাত্র ছোটবোন দিলরুবা উপস্থিত ছিলেন। তিনিও  সহোদর বোনকে বাঁচাতে কান্না জড়িত কন্ঠে সমাজের বিত্তবান ব্যক্তিদের সাহায্য কামনা করেন। সাহায্য পাঠানোর জন্য মোবাইল বিকাশ নম্বর-০১৭৯৭-৩৫৫৮৮৬।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park