1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈদে চলবে ১৮ টি ফেরী ২০ লঞ্চ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঈদে চলবে ১৮ টি ফেরী ২০ লঞ্চ

মোঃহায়দার চৌধুরী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯৯ বার পঠিত

মোঃ হায়দার চৌধুরী
রাজবাড়ী জেলা প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আযহা ১৮টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে। এ ছাড়া কোরবানির প্রাণীবোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হবে। বৃহস্পতিবার (৬ জুন) রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান নিজ কার্যালয়ে এক সভায় এ তথ্য জানান।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদে ঘরে ফেরা ও ঈদ পরবর্তী কাজে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে পাঁচ দিন এবং পরে পাঁচ দিন পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত মোট ছয় দিন দৌলতদিয়া ঘাট দিয়ে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী ট্রাক, কাঁচামালবাহী ট্রাক পার হতে পারবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ থাকবে। ঈদের সময় লঞ্চে কোনও পণ্য পরিবহন করা যাবে না। দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত আলোর জন্য লাইটিংয়ের ব্যবস্থা রাখতে হবে, অস্থায়ী পাবলিক টয়লেট স্থাপন করতে হবে, শিশুদের জন্য মাতৃদুগ্ধ পানের স্থান থাকতে হবে। রাতে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park