1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইস্টার্ন জুট মিলের চাকুরীর নিশ্চয়তা ও বৈষম্য দূরীকরণে প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ইস্টার্ন জুট মিলের চাকুরীর নিশ্চয়তা ও বৈষম্য দূরীকরণে প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও

শাহাদাত হোসেন নোবেল: দিঘলিয়া (খুলনা)
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২১৪ বার পঠিত

শাহাদাত হোসেন নোবেল: দিঘলিয়া (খুলনা)

চাকুরীতে নিশ্চয়তা ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও করে কর্মসূচি পালন করেছে বিজেএমসি’র আওতাধীন খানজাহান আলী থানার আটরা শিল্প এলাকায় অবস্থিত ইস্টার্ন জুট মিলের কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় মিলের কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও করে। এ সময় তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি শেখ শামীমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ঘেরাও কর্মসূচিতে বক্তৃতা করেন অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক সরদার শাহীন গনিসহ শ্রমিক নেতৃবৃন্দ।

ইস্টার্ন জুট মিলের কর্মকর্তা ও কর্মচারীরা বলেন সরকার একযোগে ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করে দেয়। ফলে কর্মহীন হন ৭০ হাজার শ্রমিক।

শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ ও বন্ধ পাটকল চালুর চাকুরীতে নিশ্চয়তা ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে’ আয়োজিত এই কর্মসূচিতে ‍বক্তারা বলেন, ‘যে লোকসানের অজুহাত দেখিয়ে সরকার পাটকল বন্ধ ঘোষণা করেছে, তার পেছনে শ্রমিকরা কোনোভাবেই দায়ী নয়। সরকারের ভুল নীতি, অব্যবস্থাপনা ও বিজেএমসির দুর্নীতির কারণে পাটকলে লোকসান হয়েছে। অথচ সেই বিজেএমসি বহাল রেখে প্রতারণার আশ্রয় নিয়ে শ্রমিকদের পাটকল থেকে বের করে দেওয়া হয়।’
অবস্থান কর্মসূচির পালন শেষে প্রকল্প প্রধানের কাছে ইস্টার্ন জুট মিলে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park