1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশাশুনিতে ঘেরের বাসা ও নেট পাটা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছেঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আশাশুনিতে ঘেরের বাসা ও নেট পাটা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছেঃ

জামাল উদ্দীন
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত


স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

আশাশুনিতে মৎস্য ঘেরের বাসা ও নেট পাটা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সদর ইউনিয়নের কোদন্ডা গ্রামে। এঘটনায় আদালতপুর গ্রামের মৃত করিম শেখের পুত্র মোঃ নজির উদ্দিন শেখ (৬৯) বাদি হয়ে আদালতপুর গ্রামের মোছেল সরদারের পুত্র শামীম সরদার , মুনছুর গাজীর পুত্র বাবু গাজী , শাহিনুর মিস্ত্রীর পুত্র পলাশ মিস্ত্রী, হাফিজুল সরদারের পুত্র জুয়েল সরদার,
কোদন্ডা গ্রামের আজিজ গাজীর পুত্র সাদ্দাম গাজী,দূর্গাপুর গ্রামের বাহাদুর ঢালীর পুত্র খায়রুল ঢালী ও তরিকুল ঢালী সহ আরোও অজ্ঞাত ৭/৮ জনের বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানায় লিখিত অভিযোগ ও বাদির সাথে কথা বলে জানা যায় বাদি কোদন্ডা মৌজায় ২৪৮ নং খতিয়ানের ২৪৮৫ দাগে আনুমানিক ২৫ বিঘা জমির ঘেরে শান্তিপূর্ণ ভাবে মৎস্য চাষ করে আসছিলো। উল্লেখিত বিবাদীরা ০৩/০১/২৫ তারিখ সকালে দেশীয় অস্ত্র নিয়ে অনাধিকারে মৎস্য ঘেরে প্রবেশ করে ঘেরে বাসা ,নেট পাটা ভাংচুর করে জাল টেনে লক্ষাধিক ক্ষতিসাধন করে।সেখানে অবস্থান নিয়ে নতুন ঘর নির্মাণকালে বাদি বাধা দিতে গেলে উল্লেখিত বিবাদীরা তাদের কে মারপিট করে রক্তাক্ত জখম করে খুনের হুমকি দিয়ে দেয়। এমতাবস্থায় বাদি পুনরায় মাছ চাষ, ক্ষতি পুরন পেতে ও শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করতে পারে সেজন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে আশাশুনি থানার ডিউটিরত অফিসার এসআই নাহিদুজামান জানান অভিযোগ পাওয়ার সাথে সাথে ইমারজেন্সি ডিউটির ফোর্স পাঠানো হয়েছে। এবং উভয় পক্ষকে স্ব স্ব কাগজপত্র নিয়ে সোমবারে থানায় আসার কথা বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park