
মাহমুদুল হাসান লিমন
জেলা প্রতিনিধি নরসিংদী
শনিবার ২৬ অক্টোবর নরসিংদি জেলা মনোহরদি উপজেলার চালাকচর ইউনিয়ন শাখার ফরাজীপাড়া মসজিদে সকাল ৬:৩০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চালাকচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন চালাকচর ইউনিয়নের আমীর মাওলানা মো: তাজুল ইসলাম, তিনি আরো বলেন,গত ১৭ বছরে বাংলাদেশের বিভিন্ন আলেম উলামা অনেক অন্যায় ও জুলুমের শিকার হয়েছে, পাশাপাশি স্বৈরশাসক সবচেয়ে বেশি নির্যাতন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দলটিকে । বাংলাদেশের আলেমদেরকে জুলুম নির্যাতন করার জন্য আন্তর্জাতিক ট্রাইবুনাল গঠন করেছে। আল্লাহর রহমতে আজ তারাই সে ট্রাইবুনালের মাধ্যমে বিচারের সম্মুখীন হতে যাচ্ছে। এ সময় আরো উপস্থিত ছিলেন চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ । তিনি বলেন, আল্লাহর প্রদত্ত ইসলাম ধর্ম, আমাদের ইসলাম শুধু মসজিদের ভিতর হলে চলবে না , এটা বাহিরের চালাতে হবে । আর এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৯ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মো আবদুস সাত্তার বলেন, ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে , সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের মনোহরদী পূর্ব শাখার সভাপতি মো রাসেল আহম্মেদ, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতা-কর্মীবৃন্দ। সভায় সবার জন্য এবং বাংলাদেশকে আল্লাহ যেন একটি ইসলামি রাষ্ট্র হিসেবে আল্লাহ কবুল করেন এই দোয়ার মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।