1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ মো. বাপ্পারাজ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি টিবিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২রা সেপ্টেম্বর) সন্ধ্যা ০৭:০৫ মিনিটের দিকে হাটবোয়ালিয়া সেতুর ওপর চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

পুলিশ ক্যাম্পের টু-আইসি সরদার হাছিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চেকপোস্টে তল্লাশি চালিয়ে বাপ্পারাজকে আটক করে। পরে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার বাপ্পারাজ মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া মাজেরপাড়া গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park