1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আবারো বিএনিপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারিঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

আবারো বিএনিপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারিঃ

জামাল উদ্দীন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৩০ বার পঠিত


স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে, দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করায়, অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকাল ৬টা থেকে সম্মেলনস্থল দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও গাজীরহাট বাজারসহ আশেপাশের এলাকায় উক্ত ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, দেবহাটার গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেবহাটা উপজেলার একটি ইউনিয়ন শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।

এ কারণে সেখানে সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধি অনুসারে ১৪৪ ধারা জারি করা হয়।
আদেশে আরো জানানো হয়, সম্মেলনস্থল শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, গাজীরহাট বাজার ও তার আশপাশে এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ সময় আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন করতে পারবে না। সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মাইকিং, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি ব্যবহার।

সভা সমাবেশের উদ্দেশ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, ১৪৪ ধারা জারি করার পর এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্যঃ এর আগে আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসুচি ঘিরে উত্তেজনাকে কেন্দ্র করে উক্ত তিনটি উপজেলায়ও ১৪৪ ধারা জারি করা হয়।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park