1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগর উত্তর এর সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসীরা গুলি চালিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও খুনীদের অবিলম্বে গ্রেফতার করে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১০ জানুয়ারি সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি শুরু করে কালীবাড়ি মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, যুগ্ম আহবায়ক এডভোকেট আহাদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক সুজিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া,আনোয়ার আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, সামছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি, এডভোকেট আতিকুর রহমান, আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান সাগর, শামীম আহমেদ, শাখাওয়াত হোসেন পলাশ, নাছির আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন শ্যামল, ফয়সাল আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরমান উদ্দিন সহ সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park