
মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ও উগ্রবাদী ইসকন নিষিদ্ধের প্রতিবাদে নবীগঞ্জে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আজ বুধবার (২৭ নভেম্বর) বিকাল প্রায় ০৪: ৩০ ঘটিকার সময় নবীগঞ্জ গাজীর ট্যাকের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্যপাত্র ইফতি, হাবিবুর রহমান হাবিব সহ ছাত্রজনতা ও নবীগঞ্জের ব্যাবসায়ীবৃন্দ, নিউ প্রেসক্লাবের সদস্য সচিব (সাংবাদিক) বাদল আহমেদ, যুগ্ন আহবায়ক (সাংবাদিক) মো: সফিকুল ইসলাম নাহিদ প্রমুখসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। এসময় কর্মসূচিতে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ভয়াবহভাবে পিটিয়ে ও জবাই করে হত্যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উস্কানি দিচ্ছে। বক্তারা আরো বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক,অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা।