1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অভয়নগরের কৃষকদল নেতা তরিকুল হত্যা মামলায় পল্লব গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

অভয়নগরের কৃষকদল নেতা তরিকুল হত্যা মামলায় পল্লব গ্রেফতার

দিপু মন্ডল প্রতিনিধি-যশোর
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

দিপু মন্ডল প্রতিনিধি-যশোর

অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পল্লব বিশ্বাস ওরফে সুদিপ্তকে আটক করেছে ডিবি পুলিশ। আটকের পর তাকে আদালতে সোপর্দ করলে এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি তিনি স্বীকারও করেছেন।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে মনিরামপুর উপজেলার সুজাতপুরের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে। সোমবার আটক পল্লব বিশ্বাস ওরফে সুদিপ্তকে আদালতে সোপর্দ করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী তার জবানবন্দি গ্রহণ করেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ২২ মে বিকেলে অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে সন্ত্রাসীদের হাতে খুন হন কৃষক দলের নেতা তরিকুল ইসলাম। এ ঘটনায় নিহতের ভাই রফিকুজ্জামান টুলু ১১ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park